শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

যদি কমিটমেন্ট ঠিক রাখতে না পারি দুই বছরের মধ্যে পদত্যাগ করবো — ইঞ্জিনিয়ার মতিন খান

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

তিতাস কুমিল্লা, মোঃ রমিজ উদ্দিন :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-(হোমনা-তিতাস) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার এম এ মতিন খান বলেছেন আমাকে নির্বাচিত করে দেখেন, যদি অতীতের মতো কাজের ধারাবাহিকতা ও আপনাদেরকে দেয়া কমিটমেন্ট ঠিক রাখতে না পারি তাহলে দুই বছরের মধ্যেই নাকে খদ দিয়ে চলে যাব। একবার সুযোগ চাই। তিনি আরও বলেন আমি মাঠে আছি, কাজ করে যাচ্ছি। দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচন করবো। পরে তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করতে গিয়ে কান্নায় আবেগাপ্লুত হয়ে পড়েন।

শনিবার (২৯ নভেম্বর) বিকালে কুমিল্লা-২ (হোমনা -তিতাস) আসনের তিতাস উপজেলার গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে নির্বাচনমূখী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এম এ মতিন খান এসব কথা বলেন। তিতাস উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লার সভাপতিত্বে এবং কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন ভূইয়ার সঞ্চালনায়, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মুন্না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আমির হোসেন ভূঁইয়া, মতিন খানের সহধর্মিণী সাহিদা মতিন, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, জহিরুল হক চেয়ারম্যান, এমদাদুল হক ফুল মিয়া, নজরুল ইসলাম আইয়ুব, আদিলুর রহমান আদিল, ইঞ্জিনিয়ার আবুল কাশেম ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিম মিন্টু ও জুয়েল সিকদার, ভিটিকান্দি ইউনিয়নে সমাজসেবক রাজনিতীবিদ আঃমান্নান সরকার প্রমূখ।

এসময় তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102