সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
নিজস্ব অর্থায়নে রাস্তা তৈরি করে প্রশংসা কুড়াচ্ছেন রিপন মেম্বার পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল পূনঃখনের দাবিতে মানববন্ধন বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান নারী হকি দলের ঐতিহাসিক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে সনি বাংলা টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে উদযাপন কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

খুলনা মেডিকেলে ইঞ্জেকশন পুশে অবহেলা: ১৮ দিনের নবজাতক রাইয়ান মৃত্যুচিন্তায়, বাবার মামলা করার ঘোষণা

এম রোমানিয়া
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

এম রোমানিয়া খুলনা :

২৯/১১/২০২৫

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ১৮ দিনের নবজাতক রাইয়ান বর্তমানে জীবন-মরণ সংগ্রামে লড়ছে। পরিবারের দাবি, কর্তব্যরত এক নার্স চিকিৎসকের নির্দেশ অমান্য করে মাত্র ২৫ সেকেন্ডে শক্ত ধরনের অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন পুশ করায় শিশুটি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

নবজাতক রাইয়নের বাবা মোঃ রোকন শেখ জানান, জন্মের পর শারীরিক অসুস্থতার কারণে তারা ১৮ নভেম্বর ২০২৫ তারিখে শিশুটিকে দ্রুত খুলনা মেডিকেলে ভর্তি করেন।

প্রায় ১০ দিন চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার হাসপাতাল তাকে ছাড়পত্র দেওয়ার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।

চিকিৎসকের অর্ডার শিট অনুযায়ী নবজাতককে ম্যারোসিল ৫০০ এবং ভ্যানকোমিল ৫০০ ইঞ্জেকশন অন্তত ১ ঘণ্টা ধরে ধীরে ধীরে প্রয়োগের নির্দেশ ছিল।

কিন্তু পরিবারের অভিযোগ, কর্তব্যরত নার্স কাউকে না জানিয়ে মাত্র ২৫ সেকেন্ডে পুরো ইঞ্জেকশনটি পুশ করে দেন।

এতে শিশুটির তৎক্ষণাৎ জ্বর, খিঁচুনি ও শ্বাসকষ্ট শুরু হয়। রোকন শেখ জানান, এ অবস্থায় তারা দ্রুত দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক স‌নিয়া আফ‌রিন ব‌লেন, ইঞ্জেকশন দি‌লে জ্বর বা শাস কষ্ট হ‌বে না এমন টা না ত‌বে আমরা চেষ্টা কর‌ছি বাচ্চাটা‌কে সুস্থ‌্য ক‌রে তুলার
“সম্ভবত ভুলক্রমে দ্রুত ইঞ্জেকশন পুশ করার কারণেই এমন রিঅ্যাকশন হতে পারে।

বর্তমানে ১৮ দিনের এই নবজাতক রায়হানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার পরিবার।

ভুক্তভোগী বাবা মোঃ রোকন শেখ কান্নাজড়িত কণ্ঠে
দৈনিক এই আমার দেশ কে বলেন—
“আমার সুস্থ রাইয়ানকে সুস্থ করতে হাসপাতালে এনেছিলাম।

এখন সে মৃত্যুর সঙ্গে লড়ছে। আমার বাচ্চার কিছু হলে আমি কাউকে ছাড় দেব না। মামলা করব।

ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102