বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ নৌ-সেবা চালু চীনা রাষ্ট্রদূতের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ কুমিল্লা তিতাসে তিতাস মুক্ত স্কাউট দলের স্কাউটস ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুনে চালু হবে ই-হেলথ কার্ড …স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকা থেকে  ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম নিয়ে  MV.CALYPSO N জাহাজটি মোংলা বন্দরে পৌঁছেছে সিটিটিসি’র প্রধানের সাথে এফবিআই-এর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলার বিজয় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদি বাদশার উপহার ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টুন উধাও চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান

শিশুদের স্বাস্থ্য সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান বাণিজ্য উপদেষ্টার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা : ২৯ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শিশুদের স্বাস্থ্য সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ শনিবার (২৯ নভেম্বর ) ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পুননির্মিত ও আধুনিকীকৃত কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

শেখ বশিরউদ্দীন বলেন , হাসপাতালের যান্ত্রিক সক্ষমতা প্রয়োজন কিন্তু যথেষ্ট নয়। প্রায়োগিক জ্ঞান, যান্ত্রিক সক্ষমতা ও মানবিক সক্ষমতার সমন্বয়ে আমাদের রোগীদের সেবা সেবাদানের মানসিকতা তৈরি করতে হবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন , সরকার শিশু স্বাস্থ্য সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ। তিনি হাসপাতালের সকল ডাক্তার, নার্স ও কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে শিশুদের সর্বোচ্চ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. এ কে এম আজিজুল হক বলেন, হাসপাতালের এই গুরুত্বপূর্ণ ইউনিটটির কার্যক্রম পুনর্বহাল হওয়ায় হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হলো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর ডা. মো. আবু জাফর, প্রফেসর ডা. মাহবুবুল হক ও প্রফেসর ডা. মোহাম্মদ মনির হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পুননির্মিত আধুনিক কার্ডিয়াক আইসিইউ ইউনিট চালু হওয়ায় দেশের জটিল ও জরুরি হৃদরোগে আক্রান্ত শিশুদের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে। এটি শিশু স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, এই কার্ডিয়াক আইসিইউ ইউনিটটির পুননির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় এটি এখন অত্যাধুনিক মেডিকেল যন্ত্রপাতি ও সুযোগ-সুবিধায় সজ্জিত হয়েছে, যা গুরুতর হৃদরোগী শিশুদের জীবন রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। ২০২৪ সালের ১৯ এপ্রিল ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্ডিয়াক আইসিইউতে অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিকান্ডের কারনে কার্ডিয়াক আইসিইউ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ইউনিটটির কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। আকিজ বশির গ্রুপের সার্বিক সহযোগিতায় কার্ডিয়াক আইসিইউ ইউনিট পুননির্মাণ করে চালু করার উদ্যোগ নেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102