শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুমিল্লা তিতাসের নারান্দিয়া ইউনিয়নের তুলাকান্দি মধ্যপাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

তিতাস কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তুলাকান্দি মধ্যপাড়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তু়লাকান্দি মধ্যপাড়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ভিপি আক্তারুজ্জামান চেয়ারম্যান। মো. দেলোয়ার হোসেন দুলাল মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সাবেক স্বাস্থ্য বিষয়ক সহসম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, যুগ্ম- আহ্বায়ক জিয়া স্মৃতি পাঠাগার -পাঠচক্র, সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সহসম্পাদক, ড্যাব কেন্দ্রীয় কমিটি ডা. বাছেদুর রহমান সোহেল, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম হানিফ, সহসভাপতি আবদুল হালিম মেম্বার, কামাল হোসেন মুন্সী, জহিরুল ইসলাম, জামাল হোসেন মেম্বার, গোলাম রাব্বানী হাসিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ফুটবল প্রেমী এবং বিভিন্ন এলাকা থেকে আগত দর্শক বৃন্দ। খেলায়
কদমতলী ফুটবল দলের শুক্কুর আলীর দেওয়া একমাত্র গোলে নারায়ণপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন পুরস্কার ৩২ ইঞ্চি টিভি জয় লাভ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102