শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুমিল্লা তিতাসে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিতাস উপজেলা ছাত্রদল

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

তিতাস কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষের পক্ষে এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার তিতাস উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকাল ৪ টায় গৌরীপুর-হোমনা আঞ্চলিক সড়ক ও কড়িকান্দি বাজারে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন হক বাবুর নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিতাস উপজেলা ছাত্রদল। এতে উপজেলার সদর কড়িকান্দি বাজারের অলিতে-গলিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাস্ট্র কাঠামো মেরামত করার নির্দেশ মোতাবেক এই লিফলেট বিতরণ করা হয়। এসময় আল আমিন হক বাবু বলেন,আসছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দিনরাত দলের জন্য কাজ করে যাচ্ছি আমরা ছাত্রদল। আমরা সব সময়ই আমাদের দলের সিনিয়র নেতাদের আদেশ পালন করে যাচ্ছি। এবং আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার একনিষ্ঠ কর্মী হিসবে কাজ করে যাচ্ছি। আমাদের আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে মাফিয়া ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে আমরা রাজপথে ছিলাম, এবং মাফিয়া আওয়ামী লীগ সরকারের পতন করে তারপরে ঘরে ফিরে যাই।

আল আমিন হক বাবু বলেন- দলের দুর্দিনেও ছিলাম এবং আগামীতে থাকবো ইনশাআল্লাহ, আমি স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে ডজন খানেক মামলার খড়গের শিকার হয়েছি এবং একাধিক বার হামলা শিকার হওয়ার পরও বিএনপির রাজনীতি থেকে এক বিন্দু পরিমাণও পিছপা হইনি এবং ভবিষ্যৎও হবো না। লিফলেট ও গণসংযোগের সময় আল-আমিন বাবুর সাথে আরও উপস্থিত ছিলেন- তিতাস উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. ফাহিম সরকার, ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন প্রধান, উপজেলা ছাত্র দলের যুগ্ম- আহবায়ক মো.রুবেল সরকার, রাসেল আহমেদ, মো.তানভীন আহমেদ নুর,সদস্য রাকিব হাসান, সাব্বির রহমান, মাহবুব আহমেদ, সাইদি, মেহেদী হাসান, আবদুল হাকিম, আশিকুর রহমান, সজিবুর রহমানসহ ৫ শতাধিক নেতা-কর্মী।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102