শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

গাইবান্ধায় তারুণ্যের উৎসব উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত

অভিজিৎ দাস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এগারোটায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।

পিঠা উৎসবে ঝাল পিঠা, পুলি পিঠা, ফুল পিঠা, তাল পিঠা, চিতই পিঠা, মুঠি পিঠা সহ নানা ঐতিহ্যবাহী পিঠার সমারোহ ছিল চোখে পড়ার মতো।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা মাসুদার রহমান আকন্দ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা সত্যরঞ্জন সাহা, উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মোজাফফর হোসেন প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102