সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
রাজধানীতে ব্লক রেইড পরিচালনা করে ৫৮ (আটান্ন) জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে জাতীয় প্রশিক্ষণ শুরু : বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে জাতীয় প্রশিক্ষণ শুরু : বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ বিনিয়োগ সংস্কারে গতি আনতে ইউএনডিপি, বিডা ও আঙ্কটাডের উদ্যোগে ইনভেস্টমেন্ট পলিসি রিভিউ ইমপ্লিমেন্টেশন রিপোর্ট প্রকাশ নিজস্ব অর্থায়নে রাস্তা তৈরি করে প্রশংসা কুড়াচ্ছেন রিপন মেম্বার পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল পূনঃখনের দাবিতে মানববন্ধন বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান নারী হকি দলের ঐতিহাসিক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে

শৈলকুপায় ধানের নমুনা সংগ্রহে শস্য কর্তন কার্যক্রম অনুষ্ঠিত

মো: আমোদ আলী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

মোঃ আমোদ আলী, শৈলকুপা, ঝিনাইদহ :

ঝিনাইদহের শৈলকুপায় কৃষি বিভাগের উদ্যোগে কৃষকের জমিতে আমন জাত ধানের নমুনা সংগ্রহে আনুষ্ঠানিক শস্য কর্তন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে উপজেলার মনোহরপুর মাঠে ব্রিধান ১০৩ জাতের ধানক্ষেত কর্তন করে ফলন পরিমাপ করা হয়। ফলন ৫.৮ টন হেক্টর প্রতি।

চাষীদের মাঠে শস্যের সঠিক ফলন ও মোট উৎপাদন নির্ধারণের লক্ষ্যে আয়োজিত এই কার্যক্রমটি ছিল একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতির বাস্তব প্রয়োগ, যা জাতীয় উৎপাদন পরিসংখ্যান এবং কৃষি নীতিনির্ধারণে সহায়ক ভূমিকা পালন করে থাকে।

উক্ত শস্য কর্তন অনুষ্টানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস,বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম,সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা, ফসল উৎপাদনকারী কৃষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ কার্যক্রমের আয়োজন করে উপজেলা কৃষি অফিস ও পরিসংখ্যান অফিস যৌথভাবে শস্য কর্তন কার্যক্রম বাস্তবায়ন করেন এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।

নমুনা শস্য কর্তন পদ্ধতির মাধ্যমে নির্ধারণ করা হয় কোনো নির্দিষ্ট এলাকার ফসল উৎপাদনের গড় ফলন। সাধারণত একটি নির্ধারিত মাপের প্লট থেকে ধান কেটে তা পরিমাপের মাধ্যমে হিসাব করা হয় প্রতি হেক্টরে সম্ভাব্য উৎপাদনের পরিমাণ।

এই তথ্যগুলো জাতীয় পর্যায়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ব্যবহৃত হয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক যাচাই করা হয়। তারা মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ, ফলন নির্ধারণ পদ্ধতি পর্যবেক্ষণ এবং কৃষকের মতামতও গ্রহণ করে থাকেন।

এই ধরনের নমুনা শস্য কর্তন কার্যক্রম দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাক। সঠিক তথ্যের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণের ফলে সরকার কৃষকদের জন্য সময়োপযোগী সিদ্ধান্ত নিতে পারে, যা সামগ্রিকভাবে কৃষির টেকসই উন্নয়ন নিশ্চিত করে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102