শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নতুন এসপি ব্রাহ্মণবাড়িয়ার আব্দুর রউফ

মো: ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন শাহ মো: আব্দুর রউফ। এর আগে তিনি ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি জেলায় নতুন এসপিরা দায়িত্ব গ্রহণ করবেন। অপরদিকে, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হককে মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে স্থানীয় প্রশাসনে দলনিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার আশ্বাস দিয়েছে। অন্যদিকে, নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল সংসদ নির্বাচনের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলির দাবি জানিয়েছিল। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারির মাধ্যমে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার চূড়ান্ত করা হয়। বুধবার (২৬ নভেম্বর) নতুন পুলিশ সুপার বদলির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১ শাখা) এই প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

যদিও প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছিলেন, পুলিশ সুপার (এসপি) বদলিতে লটারি একটি ভালো পদ্ধতি হতে পারে না। সবার বিশেষ বিশেষ যোগ্যতা থাকে এবং লটারির মাধ্যমে দায়িত্ব দিলে তা ভালো ফল নাও দিতে পারে। তবে এ বিষয়ে দলের (বিএনপি) পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি।

জানা গেছে, গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারি করে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়। দুই দিন পর নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন জারি করা হলো।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102