সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
রাজধানীতে ব্লক রেইড পরিচালনা করে ৫৮ (আটান্ন) জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে জাতীয় প্রশিক্ষণ শুরু : বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে জাতীয় প্রশিক্ষণ শুরু : বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ বিনিয়োগ সংস্কারে গতি আনতে ইউএনডিপি, বিডা ও আঙ্কটাডের উদ্যোগে ইনভেস্টমেন্ট পলিসি রিভিউ ইমপ্লিমেন্টেশন রিপোর্ট প্রকাশ নিজস্ব অর্থায়নে রাস্তা তৈরি করে প্রশংসা কুড়াচ্ছেন রিপন মেম্বার পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল পূনঃখনের দাবিতে মানববন্ধন বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান নারী হকি দলের ঐতিহাসিক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপন

মো: সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও :
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি” এই শ্লোগান নিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার লাহিড়ী ডিগ্রী কলেজ মাঠে এই মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

মোঃ দুলাল হোসেন এর পরিচালনায় উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা মোঃ নাসিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, সাংবাদিক ও খামারীবৃন্দ।

এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীরা স্টল নিয়ে প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

স্টল গুলোতে ছিল উন্নতজাতের গাভী, ছাগল, ভেড়া, খরগোস, বিড়াল, কবুতর, হাঁস-মুরগি, পাখি সহ বিভিন্ন প্রজাতীর প্রাণী।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, “দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান অনস্বীকার্য। বেকারত্ব দূরীকরণ ও স্বাবলম্বী হতে যুব সমাজকে এই খাতে এগিয়ে আসতে হবে।” উদ্বোধনী আলোচনা শেষে তিনি অতিথিদের নিয়ে মেলায় স্থাপিত প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং খামারিদের সাথে তাদের পালিত পশুপাখির জাত ও যত্ন সম্পর্কে খোঁজখবর নেন।

সভাপতি তার বক্তব্যে বলেন, “এই প্রদর্শনীর মূল লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি করা এবং সাধারণ মানুষকে পুষ্টির চাহিদা পূরণে সচেতন করা।”

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করে পুরস্কার বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102