সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
রাজধানীতে ব্লক রেইড পরিচালনা করে ৫৮ (আটান্ন) জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে জাতীয় প্রশিক্ষণ শুরু : বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে জাতীয় প্রশিক্ষণ শুরু : বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ বিনিয়োগ সংস্কারে গতি আনতে ইউএনডিপি, বিডা ও আঙ্কটাডের উদ্যোগে ইনভেস্টমেন্ট পলিসি রিভিউ ইমপ্লিমেন্টেশন রিপোর্ট প্রকাশ নিজস্ব অর্থায়নে রাস্তা তৈরি করে প্রশংসা কুড়াচ্ছেন রিপন মেম্বার পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল পূনঃখনের দাবিতে মানববন্ধন বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান নারী হকি দলের ঐতিহাসিক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে

পুরোনো সার ডিলাররা থাকছে, নীতিমালা অনুযায়ী বাদ যাবে অনিয়মকারীরা – কৃষি উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখঃ ২৬ নভেম্বর ২০২৬

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, দেশের যেসব ইউনিটে সার ডিলার নেই সেগুলোতে ডিলার নিয়োগ হবে। পুরোনো সার ডিলাররা নতুন নীতিমালা অনুযায়ী বহাল থাকবেন, তবে বাদ যাবেন অনিয়মকারীরা।

উপদেষ্টা আজ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন।

উপদেষ্টা ব্রিফিংয়ে দেশের কৃষির সার্বিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
ব্রিফিংয়ে আলুর দাম কমে যাওয়ায় চলতি মৌসুমে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে উপদেষ্টা মন্তব্য করেন। আমন ধান পঞ্চাশ শতাংশের মত কাটা হয়েছে বলে উপদেষ্টা জানান। মাঠের অবস্থা অনুকূলে থাকায় আমনে এবার বাম্পার ফলনেরও আশা করেন উপদেষ্টা। সার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পর্যাপ্ত সার মজুদ আছে, সরবরাহেও কোন সংকট নেই, গ্যাসের দামের সাথে সারের দাম বাড়ার সম্পর্ক নেই। কৃষক সার ন্যায্য মূল্যেই পাবে।

পেঁয়াজের বাজার সম্পর্কে উপদেষ্টা বলেন, বাজারে অস্থিরতা দেখিয়ে আমদানির অনুমতি চেয়ে বিভিন্ন মহল চাপ দিচ্ছে। কিন্তু দেশীয় উৎপাদন ও কৃষকের ন্যায্যমূল্যের বিষয়টি বিবেচনায় রেখে সরকার আপাতত আমদানির অনুমতি দিচ্ছেনা। কৃষকের স্বার্থই এখানে প্রধান। গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বাজারে চলে আসছে, আগামী মাসে পুরোদমে চলে আসলে পেঁয়াজ নিয়ে কোন সংকট হবে না।
উপদেষ্টা কৃষি মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর সংস্থায় চলমান নিয়োগ শতভাগ স্বচ্ছ হবে বলে মন্তব্য করেন।

এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102