শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুমিল্লা তিতাসে বিএনপির লিফলেট বিতরণের মাধ্যমে আক্তারুজ্জামান সরকারের গণ সংযোগ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসের কলাকান্দি বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার। গতকাল বিকেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মনোনয়ন প্রত্যাশী মো.আক্তারুজ্জামান সরকার উপজেলার কলাকান্দি বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণ শেষে তিনি কলাকান্দি ইউনিয়নের কালাচান্দকান্দি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইসমাইল হোসেন। সভায় সভাপতিত্ব করেন কলাকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবুল খায়ের সরকার।

গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুর রহমান মোল্লা, তিতাস উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. সামির হোসেন,শ্রম বিষয়ক সম্পাদক মো.মাহবুব আলম সরকার, সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান আসলাম,সহ-শ্রম বিষয়ক সম্পাদক এইচ. এম. জাকির সওদাগর, নির্বাহী সদস্য নজরুল ইসলাম ও লিয়াকত আলী মাস্টার, জগতপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো.সানাউল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. মানিক মিয়া প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনরুদ্ধার সম্ভব হবে। তাঁরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102