শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সরাইল অরুয়াইল যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জয়নাল গ্রেফতার

মো: ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল পুলিশ ক্যাম্পের সামনে থেকে পুলিশের কাছ থেকে গাজী বোরহান উদ্দিন নামের এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জাতীয় পার্টি যুব সংহতির অরুয়াইল ইউনিয়ন শাখার সভাপতি গাজী মোঃ জয়নাল-কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে অরুয়াইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন সরাইল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাজীব বড়ুয়া। বিষয়টি নিশ্চিত করে অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিপু সুলতান জানান, পুলিশকে মারধর করে গ্রেফতারকৃত যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গাজী জয়নাল জড়িত ছিলেন।

জানা গেছে, একাধিক মামলার পলাতক আসামি অরুয়াইল ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক গাজী বোরহান উদ্দিনকে গত ৪ নভেম্বর গ্রেফতার করেছিলেন অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা। পরে সরাইল থানায় নিয়ে আসার পথে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় সরাইল থানায় মামলা দায়ের করে পুলিশ। পুলিশের দায়েরকৃত মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় তাকে নিয়ে এ পর্যন্ত ০৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102