শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ধামরাইয়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: নিজ ঘর থেকে এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার কুমিল্লা তিতাসে অবৈধ পন্থায় ফসলি জমিতে ড্রেজিং ভূমি অফিসের অভিযানের ড্রেজিং পাইপ ভাংচুর-মালিকের মুচলেকা কুমিল্লা দাউদকান্দিতে খাল থেকে উদ্ধার হওয়ান অজ্ঞাতনামা লা’শের পরিচয় মিলেছে ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী কৃষকের স্বার্থ রক্ষায় সবাইকে এক সাথে কাজ করার আাহবান সুনামগঞ্জে নবাগত জেলা প্রশাসক (ডিসি) অপপ্রচার পেরিয়ে উন্নয়নের পথে: তিতাস-হোমনার নতুন আস্থার নাম সেলিম ভূইয়া উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ESCAP এর ৮২তম অধিবেশনে টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম এবছর ৬টি পাটকল লীজে দেওয়া হবে,বাড়াবে কর্মসংস্থান — বস্ত্র ও পাট মন্ত্রী

ফতুল্লা আসনের কাশীপুর ইউনিয়নে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী’র গণসংযোগ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

১৪ নভেম্বর’২৫, শুক্রবার, নারায়ণগঞ্জ-৪ আসনের আওতাধীন কাশীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুফতি ইসমাঈল সিরাজী আল মাদানী’র গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগ শেষে তিনি বলেন,
আমরা আপনাদের খেদমতে সর্বদা নিয়োজিত।
আমরা নির্বাচিত হতে পারি বা না পারি ফতুল্লা বাসীর যে কোন সমস্যায় তাদের বিপদে আমরা পাশে থাকবো। বিগত দিনের এমপিরা নির্বাচনের আগে বিভিন্ন আশ্বাস দিলেও নির্বাচিত হওয়ার পরে তারা সব ভুলে যেতো। আমরা তেমন নয়, আমাদের নেতা পীর সাহেব চরমোনাই জনদরদী নেতা, তিনি দেশ জাতি ও ইসলামের কল্যাণে সব সময় কাজ করেন আমরা ও তার সহকর্মী হিসেবে সবসময় আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি এবং তা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

গণসংযোগে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক, নারায়ণগঞ্জ-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আলহাজ্ব আমান উল্লাহ্, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসাইন রানা সহ কাশীপুর ইউনিয়ন শাখার দায়িত্বশীল ও তৃণমূল নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102