তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসে ভবনে পানি নিষ্কাশন নিয়ে দু’পক্ষের বা’কবিত’ণ্ডার ঘটনায় এক প্রবাসী যুবকের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চাঁ’দাবা’জীর অ’ভিযোগে মি’থ্যা স্ট্যাটাসের তীব্র নি’ন্দা ও প্র’তিবাদ জানিয়েছেন- এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে, উপজেলার কলাকান্দি ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামে।জানা যায়, কাউনিয়ার চর গ্রামের বাসিন্দা বিল্লাল মুন্সি তার নিজ জায়গাতে একটি বিল্ডিং নির্মাণের কাজ করছেন। কাজ চলমান থাকায় বৃষ্টিতে বিল্ডিংয়ের ছাদে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একই গ্রামের বাসিন্দা প্রতিবেশী মোঃ জলিল মিয়ার জায়গার সীমানার অংশে গিয়ে পরে এনিয়ে জলিল মিয়ার স্ত্রী মোসাঃ মনোয়ারা বেগমের সাথে বা’কবি’তন্ডা হয় বিল্লাল মুন্সি ও তার বড় ভাই মোঃ হানিফ মুন্সির। যার দু’পক্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন পূর্বে ভাইরাল হয়।এঘটনাকে কেন্দ্র করে জলিল মিয়ার নাতী একই ইউনিয়নের মাছিমপুর মধ্য পাড়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মোঃ হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিল্লাল মুন্সি, হানিফ মুন্সি ও তাদের পরিবারসহ স্থানীয় এলাকার যুবকদের জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চাঁ’দাবা’জ, স’ন্ত্রাসীসহ এলাকায় ত্রাস সৃষ্টির অ’ভিযোগ তুলে এক বিভ্রান্তিকর মা’নহানিকর মি’থ্যা স্ট্যটাস দিয়েছেন এমন অ’ভিযোগ তুলে ঘটনার প্র’তিবাদ ও তীব্র নি’ন্দা জানিয়েছেন স্থানীয় গ্রামের সচেতন মহলের প্রবীণ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবকরা।
স্থানীয় সচেতন মহলের প্রবীণ ব্যক্তিবর্গ ও যুবকরা ফেইসবুকে এমন মি’থ্যা স্ট্যাটাসের প্রতি’বাদ জানিয়ে সাংবাদিকদের জানান, বিল্লাল ও তার বড় ভাই হানিফ মুন্সির সাথে জলিল মিয়ার স্ত্রীর সাথে বিল্ডিংয়ের পানি পড়া নিয়ে বা’কবিত’ণ্ডা হয়। দু’পক্ষের কেউই সমস্যাটির সমাধানের জন্য সামাজিক ভাবে এলাকার কাউকে কিছুই জানায়নি।এরই মধ্যে উপরোক্ত ঘটনাকে কেন্দ্র করে জলিল মিয়ার নাতি হাসান বিদেশ থেকে ফেইসবুকে লিখেছে কাউনিয়ার চর গ্রামের যুবকরা চাঁ’দাবা’জ, স’ন্ত্রাস বিল্লাল ও তার ভাই হানিফ মুন্সি এলাকায় প্রভাব বি’স্তার করে স’ন্ত্রাসী দিয়ে এমন সব বি’ভ্রান্তিকর মি’থ্যা মা’নহানিকর স্ট্যটাস দেন যা অ’সত্য।ঘটনা তাদের দুপক্ষের পরিবারের মধ্যে এনিয়ে গ্রামের অন্যান্য লোকজনকে জড়িয়ে কেনো আরেক গ্রামের বাসিন্দা এমন মি’থ্যা অ’ভিযোগ তুলবে? কলাকান্দি ইউনিয়নের মধ্যে আমাদের গ্রাম আদর্শ গ্রাম হিসেবে ইউনিয়নবাসীর কাছে পরিচিত। তাদের দুই পরিবারের সমস্যার মাঝে আমাদের গ্রামের লোকজনকে জড়িয়ে এমন মি’থ্যা অ’ভিযোগ তুলে গ্রামের সম্মান নষ্ট করেছে। আমরা এর তীব্র নি’ন্দা ও প্র’তিবাদ জানাই এবং ঘটনার সুষ্ঠু বি’চার দাবি করছি।
এবিষয়ে জলিল মিয়ার পরিবারের বি’রুদ্ধে অ’ভিযোগ তুলে হানিফ মুন্সি বলেন, জলিল মিয়া আজ থেকে ৩০ বছর যাবত আমার জায়গার ওপর দিয়ে পাইপ লাইন ব্যবহার করে আমার পুকুরে তার বাড়ির বিল্ডিংয়ের পানি ফালায় আমার বাড়ির সিমানায় বিল্ডিংয়ের ময়লা আবর্জনা ফেলে ময়লার স্তুপ তৈরি করে রেখছে আজ পর্যন্ত কিছু বলেনি ধৈর্য ধরে বিষয়টি স্বাভাবিক ভাবে সমাধানের চেষ্টার অপেক্ষায় আছি।
আমার ছোট ভাই বিল্লাল একটি নতুন বিল্ডিংয়ের কাজ করছে যার পানি নিষ্কাশনের পাইপ লাইনের কাজ এখনো করা হয়নি তার কারণে জমে থাকা বৃষ্টির পানি জলিল মিয়ার জায়গাতে কেনো পড়ে এনিয়ে জলিল মিয়ার স্ত্রীর সাথে আমার ভাই বিল্লালের কথা কা’টাকাটি হয় আমি শুনতে পেরে দুজনকে থামাতে আসি এবং বুজিয়ে নিয়ে যাই কিন্তু জলিল মিয়ার স্ত্রী নানা খারাপ ভাষায় গা’লিগা’লাজ করতে থাকেন। পরে জানতে পারি স্থানীয় গ্রামের লোকজনকে জড়িয়ে আমার ও আমার পরিবারের লোকজনকে জড়িয়ে জলিল মিয়ার নাতী হাসান ফেইসুবকে স’ন্ত্রাস, চাঁ’দাবা’জ, ও আরো নানান মি’থ্যা অ’সত্য কথাবার্তা লিখে স্ট্যাটাস দিয়েছেন। আমি এই মি’থ্যা পোষ্টের তীব্র নি’ন্দা ও প্র’তিবাদ জানাই একই সাথে স্থানীয় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা বাহীনির কাছে সুষ্ঠু বিচার চাই।
উপরোক্ত অ’ভিযোগের ঘটনার বিষয়ে মোঃ জলিল মিয়ার কাছে জানতে গেলে তিনি বলেন, আমার স্ত্রীর সাথে বিল্লালের বিল্ডিং এর পানি আমাদের জায়গায় পড়া নিয়ে সামান্য কথা কাটা কাটি হয়েছে কোন হা’তাহাতি বা মা’রামারি বা বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। আমার নাতী বিদেশ থাকে তার নানীকে গা’লিগা’লাজ করেছে বিল্লাল তাই সে রা’গে না বুজেই ফেইসবুকে এসব কথা লিখেছেন। আমাদের কাছে কেউ চাঁ’দা দাবি করেনি।