বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুকরণে পরামর্শ সভা অনুষ্ঠিত ESCAP এর ৮২তম অধিবেশনে টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র্যাপিং সেবা বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানায় গাজা সহ দুই মাদক কারবারি আটক

হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র্যাপিং সেবা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬):

হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র্যাপিং সেবা।
হজযাত্রা সহজ, মসৃন  ও নিরাপদ করতে প্রথমবারের এই সেবা চালু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

হজ অফিসের পরিচালক মোঃ লোকমান হোসেন জানান, এ সেবাটি চালু হওয়ায় হজযাত্রীরা পেশাদারভাবে তাদের লাগেজ র্যাপিং করাতে পারবেন। এতে ভ্রমণের সময় ক্ষতির হাত থেকে লাগেজ সুরক্ষিত থাকবে। এছাড়া, লাগেজ
খোলা কিংবা অনাকাঙ্ক্ষিত ঝুঁকি থেকেও সুরক্ষা দেবে। এ সেবা হজযাত্রীদের শেষ মুহূর্তের ভোগান্তি কমানো এবং যাত্রা প্রক্রিয়াকে সহজ করতে সহায়ক হবে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, সর্বোচ্চ সেবার মাধ্যমে হজযাত্রা নির্বিঘ্ন করা সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সেবার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তাঁর নির্দেশনার আলোকে
হজযাত্রীদের জন্য এই সেবাটি চালু করা হয়েছে। এ সেবা হজযাত্রাকে সাবলীল ও মসৃণ করব বলে মন্তব্য করেন তিনি।

সরকারের এ উদ্যোগকে হজযাত্রীরা স্বাগত জানিয়েছেন। তারা এটিকে দরকারী ও সময়োচিত পদক্ষেপ হিসেবে মন্তব্য করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102