মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার জেলা সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আবুবকর সরকার দায়িত্ব গ্রহণ করলেন। রোববার (৯ নভেম্বর২০২৫ইং) কর্মস্থল সরাইল উপজেলা যোগদান করেছেন।সরাইল উপজেলা অফিসার বিদায় মোঃ মোশারফ হোসাইন (ইউএনও) এর নিকট থেকে দায়িত্বভার গ্রহন করলেন। ইতিপূর্বে তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্রগ্রামে ন্যস্থ ছিলেন বলে জানা গেছে। সরাইলে নবাগত ইউএনও মোঃআবুবকর সরকারকে নতুন কর্মস্থলে সরাইল উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও ফুল দিয়ে বরণ করেন।
নবাগত সরাইল উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবুবকর সরকার উল্লেখ্য ফেনি জেলার পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার দায়িত্বপ্রাপ্ত ছিলেন। বদলিজনিত কারনে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনায় বিদায় নেওয়া সরাইল উপজেলার সদ্যবিদায়ী নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইনের স্থলাভিষিক্ত হয়েছেন নবাগত ইউএনও মোঃআবুবকর সরকার।
এ বিষয়ে সরাইল উপজেলা নবাগত ইউএনও মোঃআবুবকর সরকার উপজেলা প্রশাসন সরাইল ফেইসবুক আইডিতে বলেন, আসসালামু আলাইকুম, প্রিয় সরাইলবাসী, আমার উপর অর্পিত দায়িত্ব যাতে নিষ্ঠার সাথে পালন করতে পারি, সেজন্য সকলের সহযোগিতা কামনা করি।