মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাণিজ্যমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনার এর বৈঠক বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী বছরে সোয়া ১১ হাজার কোটি টাকা খরচ বাড়বে গ্রাহকের সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি গ্রহণ ব্রাসেলস আলোচনা বাংলাদেশ-ইইউ এবং বাংলাদেশ-বেলজিয়াম ক্রমবর্ধমান সম্পর্ককে আরও শক্তিশালী করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা টোলারবাগ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের উদ্দেশ্য – তথ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা, চক্রের ০৪ সদস্য সিআইডির হাতে গ্রেফতার

সুনামগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন না পেয়েও ধানের শীষের পক্ষেই কাজ করার প্রত্যয় ব্যক্ত-মাহবুবুর রহমান

কুলেন্দু শেখর দাস
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ-১(জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে ধানের শীষের মনোনয়ন না পেয়ে ও দলের ধানের শীষের প্রার্থীর পক্ষেই কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ধানের শীষের মনোনয়সন কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রিভারভিউ পার্কে হাজারো জনগণের ভালবাসায় সিক্ত হয়ে তাদের উদ্দ্যেশ্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমি এখনো বিশ্বাস করি ফাইন্যাল মনোনয়নের সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আবারো আমার অতীত আন্দোলনে সংগ্রামের কর্মকান্ড বিবেচনা করবেন জনগনের দোয়া ও ভালবাসা থাকলে আমি শেষ পর্যন্ত চেষ্ঠা করে যাবো। তার মানে এই না যে, আমি ধানের শীষের বিপক্ষে চলে যাবো। আমি ধানের শীষের লোক, আমি জীবনে কখনো ধানের শীষের বাইরে যাইনি, ভবিষ্যতে ও যাবো না।

এর আগে ঢাকা থেকে ছুটে এসে জনগণের কাছে পৌছান তিনি। এ সময় তিনি জনগণের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন সে ভালবাসার মূল্য আমি কোনদিন আমার রক্ত দিয়েও শোধ করতে পারবো না। আমি আজকে প্রাথমিকভাবে মনোনয়ন বঞ্চিত তারপরেও আপনারা যে ভালবাসায় আমাকে সিক্ত করেছেন আমি সারজীবন আমার সর্বস্ব দিয়ে আপনাদের এই ভালবাসা ধরে রাখব। আমি সুখে দুঃখে সব সময় আপনাদের পাশে থাকব।

এ সময় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, আজিজুর রহমান আজিজ, আজাদ হোসেন বাবলু, সদস্য নূরে আলম ফরাজী, যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, ধর্মপাশা উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০৬.১১.২৫

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102