তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকারের অফিসে
অ/গ্নিসংযোগের পাওয়া গেছে। তিনি তার নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তার দেয়া পোস্টে লেখেন-
গত ৩ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২৩৭ টি আসনে মনোনয়ন দিয়েছে।তার মধ্যে ৬৩ টি আসনে কোনো প্রার্থী দেওয়া হয় নি। তার মধ্যে কুমিল্লা-২ হোমনা-তিতাস এ কোনও ধরনের প্রার্থী না দেওয়ায় মনোয়ার সরকার বিএমপি ৩১ দফা লিফলেট বিতরণ ধারাবাহিক ভাবে করে যাচ্ছে। মনোয়ার সরকারের এই প্রচারণায় দু/র্বৃত্তরা তার মাছিমপুর নিজ বাসার কর্মীসভার স্থানে আ/গুন লাগায় এবং ধারণা করা হচ্ছে রাজনৈতিক প্র/তিহিংসার অংশ।ভ/য়ভীতি বা হা/মলায় আমাকে দমানো যাবে না ,গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম চলবেই।প্রশাসনের কাছে এই ঘটনায় জরিত সকলকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।