শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ন্যায় ও ত্যাগের মূল্যায়ন চাইলেন- তিতাস উপজেলা জাসাসের সভাপতি প্রার্থী এডভোকেট দেলোয়ার হোসেন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলা জাসাসের সাবেক সদস্য সচিব ও আগামী কমিটিতে সভাপতি প্রার্থী এডভোকেট দেলোয়ার হোসেন বলেছেন, “যারা দলের দুর্দিনে পাশে থেকেছে, রাজপথে আন্দোলন করেছে, পোস্টার লাগিয়েছে, নির্যাতন সহ্য করেছে— তাদের অবমূল্যায়ন করলে সেটি কখনো দলের জন্য সুফল বয়ে আনবে না।”

তিনি আরও বলেন, “আমি রাজনীতিকে ভালোবেসেছি, পদ-পদবির জন্য নয়, আদর্শের জায়গা থেকে রাজনীতি করি। ৫ই আগস্টের আগে যারা রাজপথে ছিল, যারা বিএনপির কঠিন সময়ে বুক পেতে দাঁড়িয়েছে— আজ তাদেরই মূল্যায়ন করা উচিত।”এডভোকেট দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

ছাত্রজীবনে তিনি গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিতাস উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সমাজকল্যাণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।দলের কঠিন সময়ে যখন অনেকেই পিছিয়ে গিয়েছিলেন, তখন দেলোয়ার হোসেন দায়িত্ববোধ ও আদর্শ থেকে তিতাস উপজেলা জাসাসের সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। তাঁর রাজনৈতিক ত্যাগের কারণে গৌরীপুর স্কুলে ইংরেজি শিক্ষক হিসেবে চাকরির সুযোগ থেকেও বঞ্চিত হন। পরবর্তীতে তিনি আইন পেশায় যুক্ত হলেও বিএনপির আদর্শ ও বিশ্বাস থেকে কখনো সরে যাননি। তিনি বলেন, “দল সুদিনের মুখ দেখতে যাচ্ছে, তাই এখনই সময় ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করার। যোগ্যতা, ত্যাগ আর আদর্শকে যেনো অবহেলা করা না হয়। ইতিহাস সাক্ষী— যে, দলে ত্যাগীদের মূল্য নেই, সে দল টিকে থাকতে পারে না।”

রাজনীতিতে ন্যায়, ত্যাগ ও আদর্শকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি তিতাস উপজেলা জাসাসের সভাপতি প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102