শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুমিল্লা চান্দিনায় ক্রেতা ও বন্ধক দাতাদের ৪ কোটি টাকার স্বর্ণ নিয়ে উ’ধাও ব্যবসায়ী

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার চান্দিনায় ক্রেতা ও বন্ধক দাতাদের কোটি টাকার স্বর্ণ এবং গচ্ছিত টাকা নিয়ে উ’ধাও হয়ে গেছেন একজন জুয়েলার্স এর মালিক। গত ১০ দিন ধরে তার ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ঘটনাটি ঘটেছে চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের লক্ষ্মীপুর নতুন বাজারে। উ’ধাও হয়ে যাওয়া ব্যবসায়ী ওই বাজারের পর্শীয়া জুয়েলার্স এর মালিক নারায়ণ কর্মকার (প্রদীপ)। সে ভারতে পা’লিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অ’ভিযোগ করেছেন ভু’ক্তভোগীরা। সম্প্রতি কয়েক মাসে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়ে প্রতি ভরি ২ লাখ টাকার বেশি হওয়ায় সে লো’ভ সামলাতে পারেনি বলেও অ’ভিযোগ উঠেছে। ওই ব্যবসায়ী সব মিলিয়ে ৪ কোটিরও বেশি টাকা এবং স্বর্ণ নিয়ে পা’লিয়ে গেছেন বলে ভো’ক্তভোগীরা দাবি করেন।
ভো’ক্তভোগী কৈলাইন গ্রামের ছফিউল্লাহ এর ছেলে শরীফ জানান, নারায়ণ কর্মকার (প্রদীপ) এই এলাকারই বাসিন্দা। সে লক্ষ্মীপুর নতুন বাজার সংলগ্ন লক্ষ্মীপুর গ্রামের মনোরঞ্জন কর্মকার (মনা খলিফা) এর ছেলে। প্রায় ২০ বছর ধরে এই বাজারে জুয়েলারি ব্যবসা পরিচালনা করে আসছে। তিনি জিম্মাদার হয়ে ওই ব্যবসায়ীকে ৪ লাখ টাকা ঋণ তুলে দেন। এছাড়া তার স্ত্রীর ২ ভরি স্বর্ণও ওই ব্যবসায়ীর নিকট গচ্ছিত ছিলো। দৈনিক ৬০০ টাকা করে সমিতি করেছিলেন। গত ২ বছরের টাকা তিনি নেননি। তার মোট ১২ লাখ টাকা নিয়ে পা’লিয়েছেন ওই ব্যবসায়ী।

স্থানীয় সাংবাদিকরা সরেজমিনে জোয়াগ ইউনিয়নের লক্ষ্মীপুর নতুন বাজারে গিয়ে দেখতে পায় পর্শীয়া জুয়েলার্সটি বন্ধ, সাটার ও কলাপসিবল গেইটে তালাবদ্ধ। খোঁজ নিয়ে জানা যায়, গত ১০ দিন ধরে ব্যবসায়ী নারায়ণ কর্মকার (প্রদীপ) গা’ঢাকা দিয়েছেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর নতুন বাজার সংলগ্ন লক্ষ্মীপুর গ্রামে। কিন্তু বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। তবে ভোক্তভোগীরা অ:ভিযোগ করেন- ওই ব্যবসায়ীর স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে এখনো তার শ^শুর বাড়ি পাশর্^বর্তী ব্রাহ্মণবাড়ীয়া জেলার গোকর্ণঘাট এলাকায় আশ্রয় নিয়েছে। তাদের মাধ্যমে ওই ব্যবসায়ীকে খোঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

ভোক্তভোগী পাশর্^বর্তী কচুয়া উপজেলার তুলপাই গ্রামের বাসিন্দা এবং ওই বাজারের ব্যবসায়ী বরুণ সাহা জানান, তিনিও দৈনিক সমিতির সদস্য। প্রতিদিন ৭৫০ টাকা করে জমা দিতেন। তার ১ লাখ ৪০ হাজার টাকা ওই ব্যবসায়ী আ’ত্মসাৎ করেছেন। তিনি আরও জানান, আমরা ৫১ জন সদস্য দৈনিক সমিতি করেছিলাম। প্রতি বৈশাখ মাসে শুরু হতো, চৈত্র মাসের শেষ দিন সমিতির টাকা জমাকারীদের প্রদান করা হতো। এসব সমিতির টাকা তার নিকট গচ্ছিত থাকতো। সবার টাকা নিয়ে সে পা’লিয়ে গেছে।একই ভাবে ব্যবসায়ী বিল্লাল হোসেনের ৩ লাখ ৩০ হাজার, আবুল হোসেন এর ৩ লাখ ৫০ হাজার, এরশাদ আলীর ৫ লাখ, বেলাল গাজীর ১ লাখ ৪২ হাজারসহ অর্ধশতাধিক ব্যবসায়ী এবং ক্রেতা ও বন্ধকদাতার স্বর্ণ নিয়ে পা’লিয়ে গেছে ওই ব্যবসায়ী।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ব্যবসায়ী নারায়ণ কর্মকার (প্রদীপ) এর মুঠোফোনে কল করে মোবাইল বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন- ‘এবিষয়ে কেউ এখনো আমাদেরকে জানায়নি। লিখিত অ’ভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102