শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুমিল্লা তিতাসে ডঃ এনায়েত উল্লাহ আব্বাসীর আগমনকে ঘিরে প্রস্তুতি মিটিং

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজউদ্দিন :

তিতাস উপজেলার মাছিমপুর নূরে মদিনা মাদ্রাসার উদ্যোগে আগামী ১১ই নভেম্বর মাছিমপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিতব্য বিশাল দ্বীনি মাহফিলকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতি ও নির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম আলী আশরাফ হুজুর।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “তাহরীকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি মোহন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রচার সম্পাদক মাহবুবুর রহমান ভূঁইয়া (আবুল হাসান) ও সহ-প্রচার সম্পাদক এইচ. এম. আল আমিন ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন তাহরীকে খাতমে নুবুওয়্যাত তিতাস উপজেলা শাখার কর্মী জাকির সরকার, ইমরান সরকার, আতিকুর রহমান বাচ্চু, মাহফিল আপ্যায়ন কমিটির সদস্য মাইনুদ্দিন, সাংবাদিক হালিম সৈকত, এবং মাহফিল পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বক্তারা মাহফিলকে সফল করার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক অংশগ্রহণের আহ্বান জানান। তাঁরা বলেন, এই মাহফিল হবে তিতাস অঞ্চলের একটি ঐতিহাসিক আয়োজন, যেখানে ধর্মপ্রাণ মানুষদের মিলনমেলা ঘটবে আল্লাহ ও রাসূলের ভালোবাসার আহ্বানে।
সভা শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102