মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাণিজ্যমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনার এর বৈঠক বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী বছরে সোয়া ১১ হাজার কোটি টাকা খরচ বাড়বে গ্রাহকের সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি গ্রহণ ব্রাসেলস আলোচনা বাংলাদেশ-ইইউ এবং বাংলাদেশ-বেলজিয়াম ক্রমবর্ধমান সম্পর্ককে আরও শক্তিশালী করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা টোলারবাগ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের উদ্দেশ্য – তথ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা, চক্রের ০৪ সদস্য সিআইডির হাতে গ্রেফতার

বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি)”র এর সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কুলেন্দু শেখর দাস
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :

বাঙ্গালী জাতীয়তাবাদ, গনতন্ত্র, জাতীয় ঐক্য ও প্রগতি এই শ্লোগান নিয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি)”র এর চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর নির্দেশে সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় সুনামগঞ্জ সদর, ছাতক দোয়ারাবাজারসহ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে শহরের শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি)”র এর সহকারী কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক আবুল ফজল মোঃ মাসউদ এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি)”র এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পীরজাদা কাযী মোহাম্মদ আশিকুর রহমান হাসেমী।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি)”র কেন্দ্রীয় এর কার্য নির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি)”র এর কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন, কেন্দ্রীয় সহ মুক্তিযোদ্ধা বিষয়ক শাহ মোঃ মেন্দু মিয়া, সংগঠনের কেন্দ্রীয় সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ হারিছ মিয়া, বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি)”র এর দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, ছাতক উপজেলা শাখার সভাপতি মোঃ মোস্তাব আলী, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ ফজলুর রহমানসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি)”র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পীরজাদা কাযী মোহাম্মদ আশিকুর রহমান হাসেমী বলেছেন, আমাদের সংগঠনের চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী ও আমাদের দলের উদ্দেশ্যই হচ্ছে একটি বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা গড়ে তোলা। যে কারণে দেশের মানুষ ২০২৪ সালে বিগত সরকারের আমলে ফুঁসে উঠেছিল একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে। কিন্ত কিছু ধর্মব্যবসায়ীরা রয়েছেন তারা ৫ই আগষ্টের পরে দেশের রাষ্ট্র ও সমাজের অশান্তি, র্দূনীতি, বিদ্বেষ আর বিভাজনের বিষ ছড়িয়ে দিয়ে বিভিন্নস্থানে মাজার ভেঙ্গে দিয়েছেন এগুলো কি বৈষম্যহীন সমাজ গঠনের নমুনা। তিনি বলেন ক্রমশই মানবতায় হারিয়ে যেতে বসেছে প্রতিযোগিতা আর স্বার্থপরতার নীচে এবং রাজনীতির ভাষায় নেই নৈতিকতায়, শাসনের মাঝে নেই সমতা নেই বলে তিনি উল্লেখ করেন।

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২৯.১০.২৫

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102