সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

বালিয়াডাঙ্গীতে ১০২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

মো: সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০২ পিস ইয়াবাসহ সুজন আলী (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃত সুজন আলী বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড়পলাবাড়ী ইউনিয়নের বেলসাড়া ঝিকড়া গ্রাম এলাকা থেকে ১০২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুজন আলীকে গ্রেফতার করেছে বালিয়াডাঙ্গী থানার পুলিশ।

পুলিশের বিশেষ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে পুলিশের একটি চৌকস দল আভিযান চালিয়ে বুধবার (২৯ অক্টোবর) সকালের দিকে বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড়পলাবাড়ী ইউনিয়নের বেলসাড়া ঝিকড়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা করে মাদকসহ সুজন আলী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুজন আলী বালিয়াডাঙ্গী উপজেলা ৪ নং বড়পলাবাড়ী ইউনিয়নের বেলসারা ঝিকড়া গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে আশপাশের এলাকায় সরবরাহ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হোদা জানায়, মাদক সমাজের ভয়াবহ এক ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া নিরাপদ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিনি। গ্রেফতারকৃত সুজন আলীকে বুধবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে হাতে হাত কড়া পরিহিত অবস্থায় ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে প্রেরণে করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102