সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে প্রায় ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ: ২৩ মে ২০২৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ৯৯,৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদরের একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ জারুলিয়াছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত পিলার ৪৬ এর নিকটবর্তী দক্ষিণ মৌলভীকাটা গ্রামের জামে মসজিদের পশ্চিম পাশে একটি বেগুন ক্ষেতে তল্লাশি চালানো হয়। উক্ত স্থান হতে পরিত্যক্ত অবস্থায় পাওয়া দুইটি ব্যাগ তল্লাশি করে একটি খয়েরি রঙের ব্যাগ হতে ৯৮,৯৭০ পিস এবং একটি সবুজ রঙের ব্যাগ হতে ৯৭০ পিসসহ সর্বমোট ৯৯,৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়জুল কবির জানান, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় বিজিবি সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নজরদারি বজায় রেখেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102