রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুবিনের শ্রদ্ধায় ২৫ ফুট গামছায় বোনা হলো গান বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ, কোথায় দাঁড়িয়ে ভারত দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো মেহের নিউজ ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৪ ঘণ্টার বিদ্যুৎ সাভারের জামগড়ায় পল্লী বিদ্যুতের চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ গ্রাহকরা! জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে —-শিল্পমন্ত্রী দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী “গাছ লাগান, পরিবেশ বাঁচান” — বাকেরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দুমকিতে আগষ্টের শহীদ পরিবারের সদস্য গন ধর্ষন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে নিহত পটুয়াখালীর দুমকী উপজেলার জসিম উদ্দিনের মেয়ে লামিয়া আক্তারকে (১৭) রাস্তা থেকে উঠিয়ে নিয়ে মুখ চেপে সংঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার পরে উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম আলগী গ্রামে মৃত. জলিল মুন্সির ভিটা বাগানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন- পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের মৃত. মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি এবং সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি। অভিযুক্ত সাকিব মুন্সি সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও অভিযুক্ত সিফাত স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র। সাকিব মুন্সিকে পুলিশ আটক করলেও পলাতক রয়েছে সিফাত মুন্সি।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে জুলাই বিপ্লবে নিহত জসীম উদ্দীনের মেয়ে লামিয়া তার বাবার কবর জিয়ারত শেষে নানার বাড়ি পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে যাচ্ছিলেন। পথে নলদোয়ানী থেকে অভিযুক্তরা পিছু নেয়। হঠাৎ মুখ চেপে ধরে পার্শ্ববর্তী জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে যায় সাকিব ও সিফাত। ধস্তাধস্তির এক পর্যায়ে ভুক্তভোগীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করে উলঙ্গ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় তারা।

পরে আজ বুধবার ভুক্তভোগী নিজে দুমকি থানায় অভিযোগ দায়ের করলে এবং সরেজমিন পরিদর্শন শেষে ডাক্তারি পরীক্ষার জন্য লামিয়াকে পটুয়াখালী সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায় পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ ঘটনায় দুমকী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। একজনকে আটক করা হলেও অপর অভিযুক্তকে গ্রেফতারের অভিযান চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102