সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

ঈদ উপলক্ষে শাহজাদপুর পৌরসভার বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

রফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

রফিকুল ইসলাম, শাহজাদপুর প্রতিনিধিঃ

পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে শাহজাদপুর পৌরসভা। মানবিক এই উদ্যোগের আওতায় উপকারভোগীদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। তিন দিনব্যাপী এ কার্যক্রমে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এম এ মুহিত। তিনি বলেন, ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে সরকার ও স্থানীয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবরিনা শারমিন। তিনি জানান, সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের মাঝে চাল বিতরণ নিশ্চিত করা হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে নিম্নআয়ের মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
ঈদকে সামনে রেখে শাহজাদপুর পৌরসভা-এর এই উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102