সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ইটালী প্রবাসী স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মো: সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ইটালী প্রবাসী স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে শামিম হোসেন (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার (২৭ অক্টোবর) দুপুর আড়াই টার দিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৮ নং বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। শামীম হোসেন একই এলাকার মরহুম শেখ পজির উদ্দিন মেম্বারের ছেলে।

স্থানীয় লোকজন জানান, দুপুর আড়াই টার দিকে ইটালী প্রবাসী স্ত্রী মুক্তা আক্তার মিমি সাথে শামীম হোসেনের ভিডিও ফোনে ঝগড়া হয়। এর জের ধরে পরিবারের সদস্যদের অজান্তে দুপুর আড়াই টার দিকে শয়ন ঘরের সিলিঙ্গের সাথে ঝুলে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পরে স্ত্রী দেখতে পেয়ে ইটালী থেকে শামীম হোসেনের বড় বোন কহিনুর বেগমকে মুঠো ফোনে বিষয় জানালে পরে তার বোন স্থানীয় লোকজনকে মুঠোফোনে খবর দিলে তার বাসার পাচীর টবকিয়ে শয়ন ঘরের দরজার সিটকানী ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় থানা পুলিশকে সংবাদ জানালে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ নিচে নামিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ উদ্ধার থানায় নিয়ে আসে। মারা যাওয়া শামীম হোসেন এক পুত্র সন্তানের বাবা। পেশায় সে একজন কৃষক ও বালিয়াডাঙ্গী থিয়েটারে নাট্য অভিনেতা।

বালিয়াডাঙ্গী থানার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই আবু বক্কর সিদ্দীক বলেন, এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে এবং লাশের ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102