সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

সত্তুর বছরের বৃদ্ধার ধর্ষণ ঘটনার বিচারের দ্রুত দাবি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় ৭০ বছর বয়সী নারী কে ধর্ষণের অভিযোগের ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে স্মারকলিপি প্রদান করে।

আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মো: শরীফ আল রাজীবের বরাবরে স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় ৭০ বছর বয়সী নারী ছাগল আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় ধর্ষণের শিকার নারীটি গুরুতর অসুস্থ হয়ে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নির্যাতিত নারীটি এখনও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় মহিলা পরিষদ নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্ত করে ধর্ষণের সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন। পুলিশ সুপার গ্রহণকালে মহিলা পরিষদের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, মেডিকেল রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া গেলে কাউকেই ছাড় দেয়া হবে না।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102