সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

বিয়ারিং প্যাড ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

ফারজানা ফারাবী, স্টাফ রিপোর্টার : রাজধানীর মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফার্মগেট এলাকায় মেট্রোরেল চলাচলের সময় কম্পনরোধে ব্যবহৃত স্প্রিং (বিয়ারিং প্যাড) ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধারনা করা হচ্ছে। রোববার ( ২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামন এ ঘটনা ঘটে।

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে রোববার দুপুর সাড়ে ১২ টার দিক থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জাননো জানানো হবে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে ঘটনাস্থলে একজন পথচারী নিহত হয়েছেন বলে তাঁরা শুনেছেন। তবে তাঁর নাম, পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোয়া ১২টার দিকে বিারট আকারের স্প্রিংটি ছিটকে পড়ে। এসময় ফুটপাত দিয়ে ওই তরুণ ব্যাগ করে হেঁটে যাচ্ছিলেন। স্প্রিংটি তার মাথায় আঘাত করে পাশের একটি চাপ-সিঙ্গারা দোকানে আঘাত করে। এতে ও-ই দোকানের সামনের কাঁচ ভেঙে দুইজন আহত হন। আর মাথায় আঘাত লাগা ওই তরুণ ঘটনাস্থলেই তাৎক্ষণিক মারা যান। নিচে পড়া স্প্রিংটির ওজন ৪০-৫০ কেজি হবে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102