সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে বিএনপি’র সাবেক প্রধানমন্ত্রীর এপিএস এমএ মতিন খানের লিফলেট বিতরণ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনে ধানের শীষ প্রতিকে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান।

২২ অক্টোবর বুধবার সকাল থেকে কুমিল্লা জেলা তিতাস উপজেলা মজিদপুর ইউনিয়নের সাহাপুর বাজার থেকে শুরু করে বিভিন্ন স্থানের দোকানপাট ও গ্রামের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে হাতে হাতে লিফলেট বিতরণ করেন। এমএ মতিন খানের সাথে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মজিদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কালে বিএনপি’র সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস এম এ মতিন খান বলেন,আমি বর্তমানে তিতাস উপজেলা মাছিমপুর গ্রামের কৃতি সন্তান। আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিএনপির কর্মী হিসেবে এখনো আছি ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবো। কুমিল্লা-(তিতাস হোমনা) আসনে তিতাসের সন্তান হিসেবে এবং বিএনপিকে ধানের শীষ প্রতীকে জয়লাভ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখব।

আমি তারেক রহমানের নির্দেশে প্রত্যেকটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছি। ইনশাল্লাহ আমাকে কুমিল্লা-২ আসনে আমাকে এমপি হিসেবে মনোনয়ন দিলে তিতাস হোমনা উন্নয়নের ধারা অব্যাহত রাখব। আজ ২২ অক্টোবর থেকে তিতাসের ৯টি ইউনিয়নের ভোটারদের দ্বারে দ্বারে যাব। আমি সকলের নিকট দোয়া চাই জনগণের সেবাই যেন নিজেকে নিয়োজিত রাখতে পারি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102