সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা দাউদকান্দির সাবেক উপজেলা চেয়ারম্যান সুমনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশেষ প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা জেলা দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত রিফাত ও বাবু হত্যা মামলায় দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মো: আলী সুমনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক আদালত। গুরুত্বপূর্ণ তথ্য উদ্‌ঘাটন ও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) উপপরিদর্শক (এসআই) আবুবকর সিদ্দিক গণমাধ্যমকে জানান, দুটি হত্যা মামলার তদন্তের স্বার্থে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা অপরিহার্য ছিল। সেই প্রেক্ষাপটে আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত আবেদনটি আমলে নিয়ে পৃথক দুটি মামলায় দুই দিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত রিফাত ও বাবু হত্যা মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি মেজর (অব.) মো: আলী সুমনের রিমান্ড আবেদন আদালত অনুমোদন করেছেন। রিমান্ডে এনে নিবিড় জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার অগ্রগতি সাধন এবং তদন্তে নতুন গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, এই মামলার প্রধান আসামি মেজর (অব.) মো: আলী সুমনকে চলতি মাসের ৬ অক্টোবর দিবাগত রাতে ঢাকার গুলশান এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102