সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আজ রবিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :
১৯ অক্টোবর, ২০২৫

এর আগে তিনি ফেনী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রশাসনের মাঠপর্যায়ে দীর্ঘ ও বর্ণাঢ্য অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

প্রশাসনের বাইরে তিনি উপসচিব হিসেবে অর্থ বিভাগে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বাংলাদেশ রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ অফিসে ইকোনোমিক এনালিস্ট হিসেবেও কাজ করেছেন।

২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা ২০০৮ সালে সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন, তিনি ২০২৪ সালের ৯ নভেম্বর ফেনীতে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন।

চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ফরিদা খানমকে গত ২১ সেপ্টেম্বর অন্যত্র বদলি করা হলে পদটি শূন্য ছিল, প্রায় তিন সপ্তাহ পর চট্টগ্রাম পেল নতুন জেলা প্রশাসক।

দায়িত্ব নেয়ার পর সাইফুল ইসলাম বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোর অন্যতম কেন্দ্রবিন্দু এই জেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা ও জনসেবায় কার্যকর পরিবর্তন আনতে প্রশাসন ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি চট্টগ্রামের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে বলেন, ‘আমি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102