সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা তিতাসে লালপুর বাজারে অগ্নিকাণ্ডে দোকান পাট পুড়ে ছাই

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন লালপুর বাজারে ১৭অক্টোবর (শুক্রবার) রাত আনুমানিক ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে বাজারের বেশ কয়েকটি দোকান মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালায় এবং খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দোকানপাট পুড়ে ক্ষতিগ্রস্তের ঘটনায় কয়েকটি দোকানের ব্যবসায়ী হতাশায় দিশেহারা হয়ে পড়েছেন। দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এই দোকানটি ছিল কি ইলেকট্রিক। প্রাথমিকভাবে ধারণা করা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। একটি ইলেকট্রিক দোকানে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে এমনটাই বলেছেন দোকান মালিক। যেমন কম্পিউটার, প্রিন্টার মেশিন ও ল্যাপটপ সহ আরো অনেক মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তাছাড়া আরো কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক ধারণা করা যাচ্ছে যে,কয়েকটি দোকানের ক্ষতির পরিমাণ তাই অর্ধ কোটি টাকা। আজ ১৮ই অক্টোবর বিএনপির মজিদপুর ইউনিয়ন সভাপতি মাজেদুল ইসলাম মিন্টু ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102