সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসের কলাকান্দি ইউনিয়নে মনির গং এর বিরুদ্ধে প্রতিবাদ সভা ও গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসের কলাকান্দি ইউনিয়নে “সন্ত্রাসী ও ভূমিদস্যু মনির গং থেকে হারাইকান্দি গ্রামের হাজী বাড়িকে বাঁচাও” এক ব্যানারে প্রতিবাদ সভা ও গ্রাম্য বৈঠক করেন স্থানীয় গ্রামবাসী। শুক্রবার (১৭অক্টোবর) বিকাল ৪টায় এ প্রতিবাদ সভা ও গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ সভা ও বৈঠকে বক্তারা বলেন, গ্রামে অসামাজিক কর্মকান্ড করে বেড়াচ্ছে মনির গং। এরা গ্রামের সমাজ মানে না। গ্রামে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়। কিছুদিন পূর্বে জায়গার বিরোধকে কেন্দ্র করে মনির গং যেভাবে রুস্তম ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা করেছে তা গ্রহণ যোগ্য নয়। আমারা গ্রামে শান্তি চাই। মনির ও রুস্তম গংদের দীর্ঘ দিন ধরে যে জায়গা নিয়ে বিরোধ চলছে তা নিরসনে আমরা গ্রামবাসী একত্রিত ভাবে সামাজিক বিচার শালিসির মাধ্যমে সমাধান করতে চাই কিন্তু মনির গং গ্রামের বিচার শালিসিতে বসতে চায় না। মনির গং সামাজিক ভাবে গ্রামবাসীর বিচার শালিসিতে বসে এর সমাধান না করা পর্যন্ত এ গ্রামে প্রবেশ করতে পারবে না এটা আমাদের গ্রামবাসী সকলের সিদ্ধান্ত। মনিরগংসহ এলাকার যে কোন অপরাধীদের বিরুদ্ধে আমরা হারাইকান্দি গ্রামবাসী ঐক্যবদ্ধ।

এসময় বৈঠকে উপস্থিত ছিলেন, কলাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, বিএনপি নেতা ছাবিকুল ইসলামসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য গ্রামবাসী।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102