বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা হোমনায় সম্মোহনের মাধ্যমে স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির পরিষদ শাখার নতুন কমিটি গঠন আঞ্চলিক এভিয়েশন হাব গড়ার পথে বাংলাদেশ: ‘Beyond with Boeing’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক ‘পরিকল্পিত নগরায়ণ ও সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে’ —–গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বিএনপি’র ইতিহাস আপসকামিতা ও পলায়নপরতার ইতিহাস নয়, বিএনপি ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস দীর্ঘমেয়াদি পরিকল্পনা, জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ —- স্থানীয় সরকার মন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে ….স্বাস্থ্যমন্ত্রী তথ্য সংগ্রহের জেরে আশুলিয়ায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করার হুমকি শীর্ষ সন্ত্রাসী সাগর দেওয়ানের তাণ্ডবে আতঙ্কে সংবাদকর্মীরা!

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক শ্রম সহযোগিতা জোরদারের আহ্বান

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

দোহা, কাতার; ১৬ অক্টোবর ২০২৫

কাতারের দোহায় অনুষ্ঠিত ষষ্ঠ ওআইসি শ্রম মন্ত্রীদের ২ দিন ব্যাপী শুরু হওয়া সম্মেলনের গতকাল ছিলো প্রথম দিন। “স্থানীয় অভিজ্ঞতা, বৈশ্বিক অর্জন: ইসলামী বিশ্বে সাফল্যের গল্প” শীর্ষক শ্লোগান নিয়ে এ সম্মেলনে অংশ নিচ্ছেন ওআইসি (OIC) সদস্য রাষ্ট্রগুলোর মাননীয় শ্রমমন্ত্রী, পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং সিভিল সোসাইটির সদস্যরা।

শ্রমমন্ত্রীদের মধ্যে সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এই সম্মেলনে ওআইসি সদস্য দেশগুলোর শ্রমবাজার উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার কৌশল নিয়ে আলোচনা হয়।

সম্মলনের প্রথম দিনে বাংলাদেশ সময় গতকাল দুপুর ১টায় বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এর সাথে পাকিস্তানের শ্রমমন্ত্রী ফয়সাল আইয়ুব খোখর এর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক শ্রম সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রবাসী শ্রমবাজারের বিদ্যমান সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণ, বাণিজ্য সম্প্রসারণে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দুই দেশের মধ্যকার পর্যটন, শ্রমিকদের প্রশিক্ষণ ও দক্ষতা বিনিময়, জলপথ ও আকাশপথে যোগাযোগ ও সংস্কৃতি বিষয়ে পরস্পরকে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

পাকিস্তানের শ্রমমন্ত্রী দুই দেশের মধ্যে নিয়মিত শ্রমবিষয়ক সংলাপ ও প্রযুক্তিগত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তারা যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, মানব সম্পদ উন্নয়ন , কর্মসংস্থান সৃষ্টি, শ্রমবাজার সম্পর্কিত তথ্য বিনিময় এবং শ্রম অভিবাসন ব্যবস্থা উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে শ্রম খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারে উভয় দেশ একমত হয়।

বৈঠকটিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাতারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102