সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ীতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মো: সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি :

ন্যায্য দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও লাহিড়ী ডিগ্রী কলেজ, মাদ্রাসার আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের উপর নগ্ন হামলার প্রতিবাদে বালিয়াডাঙ্গী উপজেলার শিক্ষক কর্মচারীদের বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রজ্ঞাপন জারি সহ নানা দাবিতে লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি রেলি বের হয়ে লাহিড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাহিড়ী বাজারের চৌরাস্তা মোড়ে বুধবার (১৫ অক্টোবর) এই কর্মসূচী পালিত হয়।

ধনতলা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মাসুম মাস্টারের সঞ্চালনায় উপজেলা শিক্ষক কর্মচারী ফোরামের আয়োজনে, বালিয়াডাঙ্গী উপজেলায় কর্মরত এমপিও ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ উপস্থিত থেকে বক্তব্য রাখেন লাহিড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ, মোঃ নুরুল হক, রায়মহল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাজসা, মাচখুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সুফিয়ান, লাহিড়ী ফাজিল মাদ্রাসার সুপার নুরুল ইসলাম, মুধুপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সবুর, ও ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এডভোকেট জিল্লুর রহমান সহ আরো অনেকেই। এসময়ে বিক্ষোভ সমাবেশে বিভিন্ন স্কুল মাদ্রাসা ও কলেজ থকে আগত শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বাংলাদেশের এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ১৫০০ শতাংশ চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচী পালনরত জাতির কারিগরদের উপর পুলিশের হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন উপজেলার শিক্ষকরা। এমপিও ভুক্ত শিক্ষকদের এই মহান পেশার মানুষদের ন্যায্য অধিকার এবং প্রাপ্য মর্যাদা না পাওয়ায় রাস্তায় নেমেছেন মানুষ গড়ার কারিগরেরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102