সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা হোমনায় রাষ্ট্রকাঠামো নির্মাণের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুমিল্লার হোমনা উপজেলায় বিএনপি’র ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হোমনা উপজেলার মাথাভাংগা, নিলখী, ঘাড়মোড়া, ভাষানিয়া ও আসাদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই প্রচারপত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক এবং কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মোঃ আক্তারুজ্জামান সরকার।
মাথাভাংগার ছিনাইয়া মেঘনা রোড থেকে শুরু করে বাবরকান্দি, ঘারমোড়া বাজার, শ্রীপুর বাজার, কাশিপুর বাজার, রঘুনাথপুর, মনিপুর বাজার হয়ে আসাদপুর বাজার পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়। এর মধ্যে কাশিপুর ও মনিপুর বাজারে দুটি পথসভায় বক্তব্য রাখেন আক্তারুজ্জামান সরকার।
পথসভাগুলো পরিচালনা করেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ অহিদুজ্জামান মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোঃ আলমগীর সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ হানিফ মিয়া (কন্ট্রাক্টর), জালাল আহমেদ জালাল, গাজী মোঃ মহসীন চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদ রাজ মিয়া (কমিশনার), কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, জেলা কৃষকদলের আহ্বায়ক মুজিবুর রহমান, ভাষানিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ গোলাম মাওলা, ঘাড়মোড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল বাতেন, বিএনপি নেতা নজরুল ইসলাম ভুট্টু, ভাষানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, তিতাস উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক মোঃ সামির হোসেন, সহ-প্রচার সম্পাদক মাশরুক সরকার, সহ-শ্রম বিষয়ক সম্পাদক এইচ. এম. জাকির সওদাগর, মাথাভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, বলরামপুর ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাত্তার মিয়া সরকার, জগতপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ সাত্তার মিয়া ও সিনিয়র সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেনসহ হোমনা ও তিতাস উপজেলার বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

জানা যায়, ২০২৩ সালে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেন। ইতোমধ্যে এই কর্মসূচি তৃণমূল পর্যায়ে প্রচারের অংশ হিসেবে কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার হোমনা উপজেলার সদর, বাগমারা, দরিচর, রামপুর মোড়, দুলালপুর, দৌলতপুর, রামকৃষ্ণপুর ও চান্দেরচর বাজারসহ বিভিন্ন এলাকায় জনগণের মাঝে লিফলেট বিতরণ করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102