সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জাল বিরোধী অভিযান অব্যাহত

মো: সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের ছোট্ট সিংহা একটি ব্রিজ এর নিচের বিল থেকে দেশীয় প্রজাতির মাছ ও মাছের পোনা রক্ষায় প্রায় ৩ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য বিভাগ।

এ সময় ২০ থেকে ৩০ টি অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মৎস্য সংরক্ষণ আইনের আওতায় জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে। জালের বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা বলে জানিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী থানার পুলিশ সদস্যরা ও ২ নং চাড়োল ইউনিয়নের গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহ অনেকে।

উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, “রিং জাল ও কারেন্ট জাল সব ধরনের মাছের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে দেশীয় ছোট মাছ ও মাছের পোনা এতে সহজেই আটকা পড়ে মারা যায়। এজন্য এসব জাল ব্যবহার বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102