সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা -২ আসনে সাবেক ছাত্রনেতা ওমর ফারুক মুন্না বিএনপির মনোনয়ন প্রত্যাশী

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

আসছে আসন্ন জাতীয় সাংসদ নির্বাচন ২০২৬ (কুমিল্লা – ০২) তিতাস উপজেলার কৃতি সন্তান আলিনগর গ্রামের অধিবাসী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহবায়ক এবং কেন্দ্রীয় পদের অধিকারী বিগত আন্দোলন সংগ্রামে রাজপথের পরীক্ষিত চিরচেনা মুখ ওমর ফারুক মুন্না।

স্বৈরাচার সরকারের আমলে আন্দোলন সংগ্রামে দলের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে হামলা মামলার শিকার হন এই উদীয়মান সাবেক ছাত্রনেতা। দলের কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে ৫৪ টি মিথ্যে মামলার আসামি হন। যে কারণে দীর্ঘ ১৬ টি বছর তার নিজ গ্রামে যাতায়াত করতে পারেননি।রাজনৈতিক কারণে গ্রেফতারি পরোয়ানা ও পুলিশের যন্ত্রণায় পরিবারের সদস্যদের রোশানলে পড়তে হয়, যার দরুন তার বাবা ব্রেন স্টোক করেন। এরপরেও রাজপথ থেকে সরে দাঁড়াননি সাবেক এই যুবনেতা ওমর ফারুক মুন্না।

মামলা হামলার ভয়কে উপেক্ষা করে রাজপথে জাতীয়তাবাদী দলের সকল কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে গিয়েছেন তিনি। তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি দীর্ঘ ১৬ টি বছর দলের নির্দেশ মেনে রাজপথে থেকে প্রতিটি আন্দোলন সংগ্রামে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জোরদার ভূমিকা রেখেছি, পাশাপাশি কোভিড ১৯ এবং বন্যায় বিগত দিনে হোমনা ও তিতাস উপজেলায় কিছু সংখ্যক ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান’র নির্দেশে অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছি।

তিনি আরো বলেন দলের দুঃসময়ে ২০১৮ সালে হোমনা- তিতাস কুমিল্লা ( ০২ ) আসন হতে মনোনয়নপত্র দাখিল করেন। পরবর্তীতে দলের সিদ্ধান্তে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল যদি আমাকে মূল্যায়ন করে তাহলে আমি এই হোমনা ও তিতাস উপজেলা সর্বস্তরের জনগণের একজন সেবক হয়ে নিরলস ভাবে পাশে থেকে কাজ করে যাব।তিনি আরো বলেন দেশ ও জনগণের উন্নয়ন করাই আমার একমাত্র লক্ষ্য।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102