সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা হোমনায় ভিপি ইব্রাহিম ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

মানব সেবা পরম ধর্ম। পরের উপকারে নিজেকে উৎসর্গ করার মাঝে জীবনের চরম সার্থকতা উপলব্ধি করা যায়। এ লক্ষ্য নিয়ে কুমিল্লার হোমনায় ভিপি ইব্রাহিম ফাউন্ডেশনের মাসিক ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, চিকিৎসা ক্যাম্পে স্থানীয় ১৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

১১ অক্টোবর শনিবার উপজেলার মাথাভাঙ্গা জয়দেবপুর সাদ্দাম বাজারে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা। বিশিষ্ট সমাজ সেবক হযরত আলী সওদাগরের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা আবদুল করিম, সমাজ সেবক মো. ফারুক উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুজ্জামান মোল্লা, ফাউন্ডেশনের সভাপতি আলমগীর হোসেন, রাজু আহমেদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। চিকিৎসা সেবা কার্যক্রমে দায়িত্ব পালন করেন হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ শহিদুল্লা এবং ডা. রেজাউল করিম।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হোমনা সরকারি কলেজের ভিপি ইব্রাহিম জানান, অর্থের অভাবে কোনো গরীব রোগী যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্য রেখে কাজ করে যাবো। এ জন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102