সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ঝিনাইদহের সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত, মেয়ে হাসপাতালে

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ :

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আলেয়া খাতুন (৫০) নামে অটোভ্যানের যাত্রী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই নারীর শিশু কন্যা আহত হয়েছে। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার (১১ অক্টোবর) রাত ৭টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলেয়া খাতুন কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামের মধু কাজীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সন্ধ্যার পরে আলেয়া খাতুন অটোভ্যানযোগে রোগী দেখতে কালীগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-ঝিনাইদহ মহাসড়কের দুলালমুন্দিয়া এলাকায় পৌছলে ভ্যানের এক্সেল ভেঙে যায়। এতে ওই নারী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে পৌছানোর আগেই গুরুতর আহত ওই নারীর মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, নিহতের স্বজনদের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক ভাবে মরদেহ দাফন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102