সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাস-হোমনায় এনসিপির বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস ও হোমনা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংবর্ধনা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (০৭ অক্টোবর ২০২৫) সকাল ৯টা থেকে গৌরিপুর মোড় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি তিতাস ও হোমনা উপজেলার গুরুত্বপূর্ণ বাজার ও সড়ক প্রদক্ষিণ করে।

তিতাস উপজেলা এনসিপির প্রধান এবং তিতাস-হোমনা কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সাঈদ আহমেদ সরকার শোভাযাত্রার নেতৃত্ব দেন। শোভাযাত্রায় শত শত মোটরসাইকেল আরোহী নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপজেলা জুড়ে শোভাযাত্রার উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এসময় স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী ও সাধারণ জনগণ এনসিপি নেতা সাঈদ আহমেদ সরকারকে ফুল দিয়ে সংবর্ধনা জানান এবং আসন্ন নির্বাচনে তাঁকে সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেন।

সাঈদ আহমেদ সরকার বলেন, “জনগণের ভালোবাসাই আমার শক্তি। তিতাস-হোমনার উন্নয়ন ও পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়েই আমরা মাঠে নেমেছি। জনগণের দোয়া ও সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ এই এলাকার চিত্র বদলে যাবে।”
শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ তিতাস-হোমনার উন্নয়ন, শিক্ষার প্রসার ও কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102