সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে জাকের পার্টির সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

তিতাস কুমিল্লাঃ মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন জাকের পার্টির আয়োজনে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর খান হাইস্কুল এন্ড কলেজ মাঠে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

তিতাস উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আব্দুল কাদির মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অতিরিক্ত মহাসচিব অধ্যক্ষ এটিএম ওবায়দুল হক ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জাকের পার্টির সহ-সভাপতি এস এম কাবিল হোসেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ওলামা ফ্রন্টের কোষাধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা জাকের পার্টির সহ সভাপতি মোঃ মোহাম্মদ আলী জিন্নাহ, কুমিল্লা উত্তর জেলা যুব ফ্রন্টের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মোঃ আবু হানিফ ও দাউদকান্দি উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ রফিকুল ইসলাম ডিলার।

এসময় আরও উপস্থিত ছিলেন, সহ সভাপতি সিরাজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা জাকের পার্টির প্রচার সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, ডোনার সদস্য আঃ লতিফ স্বপন সওদাগর, কেন্দ্রীয় সদস্য ও কুমিল্লা উত্তর জেলা মহিলা ফ্রন্টের সভানেত্রী সুরাইয়া ওবায়েদ,জেলার সহ সভাপতি শামীমা আক্তার, তিতাস উপজেলার সহ সভাপতি সেলিনা আক্তার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রী ফ্রন্টার সাধারণ সম্পাদক মর্জিনা আক্তার সীমু, বলরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি মোঃ কামাল হোসেন, নারান্দিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন ভূইয়া, সাতানী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আঃ সালাম, মোঃ খলিল মিয়া ও মোঃ শফিকুল ইসলাম প্রমূখ।

এছাড়াও তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে একটি বর্নাঢ্য র‍্যালি হোমনা-গৌরীপুর রোডের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে শেষ হয়।
সবশেষে সকলের মাঝে তাবারক বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102