সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

হরিণাকুণ্ডুতে সড়ক দুর্ঘটনায় আহত ৪জন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

ভ্রাম্যমান প্রতিনিধি, মো: রবিউল ইসলামঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৪জন। ১৬ মার্চ রবিবার দুপুর ১টা ২০ মিনিটে উপজেলার জোড়পুকুরিয়ার মাঠের মধ্যে ইজিবাইক ও বাস মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস ও হরিণাকুণ্ডু থানা পুলিশ আহতদের উদ্ধার করে হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন, উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের রাজিত সোল্লার ছেলে সমীহ, রাজিত মোল্লাহ পিতা ইজাল,পার ফলসী গ্রামের বান্টুর ছেলে প্রান্ত পোলতাডাঙ্গা গ্রামের রজব আলী’র ছেলে আবু তালেব। এদের মধ্যে গুরুতর আহত আবু তালেব ও প্রান্তকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে হরিণাকুণ্ডু থানা পুলিশ সূত্র জানায়,আমরা ঘটনাটি শুনার সাথে সাথে স্পটে গিয়েছিলাম। ১টি বাস ও ১টি ইজিবাইক থানা হেফাজতে নেওয়া হয়েছে পরবর্তীতে আইনি প্রকৃয়াই গাড়ি ২ টা জব্দ করা হবে। হরিণাকুণ্ডু উপজেলাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার, ডাঃ মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহতরা দূর্ঘটনার পরে হাসপাতালে আসলে তাদেরকে গুরুত্বের সাথে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য পরিবারের অনুরোধের কারণে তাদেরকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকী আহতরা বর্তমানে হরিণাকুণ্ডুতে চিকিৎসা নিচ্ছেন এবং ওরা ভালো আছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102