সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

তিতাসে দক্ষিণ আকালিয়া গ্রামের ৮ শত মানুষের চলাচলের রাস্তা দ্রুত সংস্কারের দাবীতে এলাকাবাীর মানববন্ধন কর্মসূচি

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া গ্রামের ৮ শত মানুষের চলাচলের রাস্তায় পানি জমে থাকায় দীর্ঘদিন ধরে পানিবন্দি হয়ে আছে গ্রামবাসী। দ্রুত এই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় গ্রামবাসী।

আজ সোমবার দুপুরে উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া গ্রামের জন দুর্ভোগের রাস্তাটি দ্রুত সংস্কারের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।এতে প্রধান অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক শাহজাহান সওদাগর। তিনি বলেন-এই রাস্তায় দীর্ঘদিন ধরে পানি জমে আছে।

এতে গ্রামের ছাত্র-ছাত্রীসহ ৮ শত মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।তাই
জনদুর্ভোগের শিকার মানুষ গুলোর কথা চিন্তা করে
দ্রুত এই রাস্তাটি সংস্কার করার জন্য মাননীয় জেলা প্রশাসক ও ইউএনও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি।তাঁরা যেনো দ্রুত এই রাস্তাটির সংস্কারের ব্যবস্থা গ্রহণ করেন। স্থানীয় ভুক্তভোগী মীর মনির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে স্থানীয়দের মধ্যে আরও বক্তব্য রাখেন- বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মো.নজরুল ইসলাম, বলরামপুর ইউনিয়নের ১ নং দক্ষিণ আকালিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি মো.নাজমুল হাসান, মো.আফজাল হোসেন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো.জসিমউদদীন, রহিজ উদ্দিন মেম্বার, আবদুল মতিন, জয়নাল আবেদীন, রবিউল ইসলাম, ফারুক হোসেন, আবুল কাসেম, হক মিয়া, মো.হান্নান মিয়স, ফজলুল হক, আবদুস ছাত্তার, নুরুল ইসলাম, মোতালেব, মঙ্গল মিয়া, মোতালেব মিয়া,জয়নাল আবেদীন, গনি মিয়া, শাহজালাল, মো.বাবুল, মো.মহসিন, মো.ছাদেক মিয়া, আলেক হোসেনসহ গ্রামের বিভিন্ন পর্যায়ের মানুষজন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102