সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

তুরস্কের নাগরিকের কাছে এনএসআই পরিচয়ে অর্থ দাবির ঘটনায় এক প্রতারককে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীতে তুরস্কের এক নাগরিকের কাছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবির অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ রুবেল হোসেন (৩৮) ।

গুলশান থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট ২০২৫ সকাল আনুমানিক ০৯.৫১ ঘটিকায় টার্কিশ এয়ারলাইনস কর্মকর্তা সেরকান আকান তার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার প্রস্তুতিকালে অজ্ঞাতনামা নাম্বার থেকে এনএসআই পরিচয়ে একটি কল আসে। ফোনকলকারী নিজেকে এনএসআই গুলশান জোনের এডি আব্দুল মুহিন পরিচয় দেন এবং বলেন তার পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ফোন দিয়েছেন। সেরকান তখন তার দোভাষীর সাথে কথা বলিয়ে দেন। এনএসআই এর এডি পরিচয়দানকারী এ সময় তার পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখ মিলিয়ে নেয় এবং বলে তার পাসপোর্ট ভেরিফিকেশন করে এসবিতে জমা দিতে হবে। এই কাজের জন্য পাঁচ হাজার টাকা দিতে হবে। না হলে ভেরিফিকেশন আটকে দিবে তখন এক লক্ষ টাকা দিতে হবে। সেরকান তখন তাকে টাকা দিতে অস্বীকার করলে এনএসআই কর্মকর্তা পরিচয়দানকারী ব্যক্তি তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে। বিষয়টি পরবর্তীতে টার্কিশ এয়ারলাইনস কর্তৃপক্ষের মাধ্যমে থানায় লিখিতভাবে জানানো হলে গুলশান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

গুলশান থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় গুলশান থানা পুলিশের একটি টিম শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ০২:৩০ ঘটিকায় পূর্ব কাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এনএসআই এর সহকারী পরিচালক পরিচয়দানকারী রুবেলকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে একটি মোবাইল সিম ও বিভিন্ন লোকের পাসপোর্টের তথ্যসম্বলিত বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102