সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

‘ফাইনাল খুবই সম্ভব’ — বাংলাদেশকে যে পরামর্শ দিলেন মাশরাফি

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

ফারজানা ফারাবী,  স্টাফ রিপোর্টার : এশিয়া কাপের সুপার ফোরে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তাতে বাংলাদেশের সামনে এখন দারুণ সুযোগ ফাইনালে খেলার। এই ফাইনালে খেলাটা খুবই সম্ভব বলে বিশ্বাস করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দলকে ঠিক পথে রাখতে কিছু পরামর্শও দিয়েছেন তিনি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৪ বিশেষজ্ঞ বোলার নিয়ে নেমেছিল বাংলাদেশ। সিদ্ধান্তটা যে ভালো কিছু আদৌ ছিল না, বিষয়টা পরিষ্কার হয়ে গেছে তখনই, যখন পঞ্চম বোলারের কোটা পূরণ করতে আসা শামীম হোসেন পাটোয়ারী ও সাইফ হোসেন ৪ ওভারে ৫৫ রান দিয়ে গিয়েছিলেন।

তবে সুপার ফোরের শুরুতে শ্রীলঙ্কা ম্যাচে পাঁচ বোলার নিয়েই নেমেছিল বাংলাদেশ। তবে নাসুম আর শেখ মাহেদী দুজন মিলে শেষ দিকে রান দিয়েছেন দেদারসে। যার ফলে প্রশ্ন উঠছে তাদের কোটা পূরণের সামর্থ্য নিয়েও।

তবে মাশরাফি এ নিয়ে জানালেন, ৫ বোলার নিয়ে খেলতেই হবে। কেন, সেটাও দেখিয়ে দিয়েছেন তিনি। বলেছেন,  ‘আমাদের পাঁচ বোলার অবশ্যই খেলাতে হবে। যেটা আজ শ্রীলঙ্কা মিস করেছে।’

বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও একই সুরে কথা বললেন,  ‘টি–টোয়েন্টিতে পাঁচ বোলার অপরিহার্য। আমরা প্রায়ই চার বা সাড়ে চারজন বোলার নিয়ে খেলি, ঝুঁকিটা তখন থেকেই থাকে। ম্যানেজমেন্টই ভালো জানে কীভাবে সিদ্ধান্ত নেবে।’

এদিলে মাশরাফি জানিয়েছেন, এখান থেকে ফাইনাল খুবই সম্ভব। তিনি বলেন, ‘হৃদয়, সাইফ, মোস্তাফিজ, মেহেদী তোমাদের ধন্যবাদ। লিটনের জুটি, জাকেরের দুইটা চার খুবই গুরুত্বপূর্ণ ছিল। অভিনন্দন গোটা দলকে। এখান থেকে ফাইনালে যাওয়া অবশ্যই সম্ভব।’

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102