সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন’ বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে —- অর্থ মন্ত্রী স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ নিহত বিজিবির ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জিং অপারেশনে বান্দরবানের থুইসাপাড়া থেকে ৪ পর্যটক নিরাপদে উদ্ধার বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর স্বত্ত্বাধিকারী খায়রুল বাশার বাহার এর প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি ভিশন ২০৩০ ঘোষণা বিটোপিয়া গ্রুপের বিটোপিয়ায় নেতৃত্বে বড় রদবদল; এক বছরে দ্বিগুণ কর্মসংস্থানের ঘোষণা ফেক আইডি তদন্তে ফোন দেওয়ায় আওয়ামী লীগের পক্ষে বক্তব্য, সাংবাদিককে গালাগাল ও হুমকির অভিযোগ চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ কবজি কাটা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি

কামরাঙ্গীরচরে অটোরিকশা চালক আকরাম হত্যার চাঞ্চল্যকর মামলায় রহস্য উদঘাটনসহ দুইজন গ্রেফতার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১৭ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশা চালক আকরাম হোসেন হত্যার চাঞ্চল্যকর মামলায় রহস্য উদঘাটনসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জীবন (২১) ও ২। মোঃ আশিক (২২)।

গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ২০২৫ রাত আনুমানিক ০৩:০৫ ঘটিকায় কামরাঙ্গীরচরের মুন্সিহাটি মুড়ির ফ্যাক্টরির সামনে ভিকটিম আকরাম হোসেন তার অটোরিকশায় অজ্ঞাতনামা যাত্রীদের নিয়ে পৌঁছান। এ সময় যাত্রীবেশী ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ১,৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। ভিকটিম আকরাম বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ের ডান পাশে ও পিঠে আঘাত করে। তার চিৎকারে আসামিরা পালিয়ে যায়। আশপাশের লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। একই দিন সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এ ঘটনায় ভিকটিমের ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে এজাহার দায়ের করলে কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পর কামরাঙ্গীরচর থানা পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের চিহ্নিত করে হত্যাকাণ্ডে জড়িতদের অবস্থান সনাক্ত করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ও আসামিদের পরিহিত পোশাক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত জীবন ও আশিক এলাহি বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক দোষস্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102