রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশুলিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিশাল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া সরাইল জিহাদ হত্যার বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে —স্থানীয় সরকার মন্ত্রী এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

ন্যাশনাল লাইফের সিইও’র পিএস মোহাম্মদ নিজাম উদ্দিনের Chartered Secretary ডিগ্রী অর্জন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর মাননীয় সিইও’র প্রাইভেট সেক্রেটারি (পিএস) জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন সম্প্রতি Chartered Secretary (CS) ডিগ্রী অর্জন করেছেন। মর্যাদাপূর্ণ এই ডিগ্রীটি প্রদান করেছে Institute of Chartered Secretaries of Bangladesh (ICSB)।

বাংলাদেশে বর্তমানে সর্বাধিক স্বীকৃত তিনটি প্রফেশনাল ডিগ্রী হলো—Chartered Accountancy (CA), Cost & Management Accountancy (CMA) এবং Chartered Secretary (CS)। এর মধ্যে জনাব নিজাম উদ্দিন সফলভাবে Chartered Secretary ডিগ্রী অর্জন করায় প্রতিষ্ঠান ও সহকর্মীদের মধ্যে আনন্দ ও গর্বের সঞ্চার হয়েছে।

ডিগ্রী অর্জনের পর এক অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির মাননীয় সিইও মহোদয় নিজ হাতে তার হাতে সার্টিফিকেট তুলে দেন। এ সময় উপস্থিত কর্মকর্তারা এবং সহকর্মীরা তাকে আন্তরিক অভিনন্দন জানান।

এনএলআই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে—
“জনাব মোহাম্মদ নিজাম উদ্দিনের এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। তার নিষ্ঠা, মেধা ও কঠোর পরিশ্রমের ফসল হিসেবে এই সাফল্য এসেছে। ভবিষ্যতেও তিনি প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।”

উল্লেখ্য, Chartered Secretary ডিগ্রী অর্জন পেশাগত জীবনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই ডিগ্রীর মাধ্যমে আধুনিক কর্পোরেট গভর্ন্যান্স, আইন ও কমপ্লায়েন্স বিষয়ে গভীর জ্ঞান অর্জন করা যায়, যা প্রতিষ্ঠান পরিচালনায় বিশেষ ভূমিকা রাখে।

জনাব মোহাম্মদ নিজাম উদ্দিনের এই সাফল্যে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সকল কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102