রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশুলিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিশাল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া সরাইল জিহাদ হত্যার বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে —স্থানীয় সরকার মন্ত্রী এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও’র সঙ্গে এই আমার দেশ নির্বাহী সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের শীর্ষস্থানীয় দেশীয় বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমুদ্দীন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দৈনিক এই আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এম হোসাইন আহমেদ।

আজ ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন ব্যাংক বীমা অর্থ নিউজ-এর নির্বাহী সম্পাদক নূরনবী সোহেল।

সাক্ষাৎকালে দেশের বীমা খাতের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা, গণমাধ্যমের ভূমিকা এবং আর্থিক খাতে টেকসই উন্নয়ন বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমুদ্দিন বলেন, “দেশীয় বীমা শিল্পকে আরও আধুনিক ও গ্রাহকবান্ধব করতে ন্যাশনাল লাইফ নিরলসভাবে কাজ করছে। গণমাধ্যম এই খাতের ইতিবাচক দিকগুলো তুলে ধরলে জনগণের আস্থা আরও বাড়বে।”

দৈনিক এই আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এম হোসাইন আহমেদ এসময় বলেন, “জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বীমা খাত। তাই সংবাদমাধ্যম ও বীমা প্রতিষ্ঠান একসাথে কাজ করলে এই খাতের অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।”

অন্যদিকে ব্যাংক বীমা অর্থ নিউজ-এর নির্বাহী সম্পাদক নূরনবী সোহেল মতামত ব্যক্ত করে বলেন, “বীমা খাতকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

সাক্ষাৎ শেষে উভয়ে আশা প্রকাশ করেন, ভবিষ্যতে গণমাধ্যম ও বীমা খাত একসাথে কাজ করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102